সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

পলাতক বঙ্গবন্ধুর খুনি নূরকে ফেরতের দাবি, কানাডাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কানাডার হাইকমিশনারকে জানানো হয়েছে। বাংলাদেশের অনুরোধ কানাডা সরকারকে পৌঁছে দেবে বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার।

সোমবার (২৯শে জানুয়ারি) ডেনমার্ক ও কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে কানাডার হাইকমিশনারের সঙ্গে কোনো আলোচনা হয়নি। নতুন সরকারের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। আর মানবাধিকার একটি বিশ্বজনীন ইস্যু। এটি নিয়ে প্রতিটি রাষ্ট্রই কাজ করছে।

তি‌নি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করেছে ডেনমার্ক হাইক‌মিশনার। তিনি বলেছেন, অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বজায় থাকবে।

আরও পড়ুন: ড. ইউনূসের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিলো দুদক

এ সময় ড. ইউনূসের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে সরকার মামলা করেছে- বিষয়টি সঠিক নয়। ইউনূসের বিরুদ্ধে বিক্ষুব্ধ শ্রমিকরা মামলা করেছে। শ্রম অধিদপ্তর শুধু তাদের অনুমতি দিয়েছে।

এসকে/

কানাডা তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বঙ্গবন্ধুর খুনি নূর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250