মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ডিবি হেফাজতে আনিসুল হক ও সালমান এফ রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার হওয়ার পর এখন গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। মঙ্গলবার (১৩ই আগস্ট) রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।  

ডিবির একটি সূত্রে এ বিষয়টি জানা গেছে। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে।  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা জানান, সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 

আজ তাদের আদালতে তোলা হবে। নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হবে। 

তবে ঠিক কখন তাদের আদালতে তোলা হবে এ ব্যাপারে তিনি নিশ্চিত করেননি।

আরও পড়ুন: মানবিকতার মূল্যবোধ না জাগলে পরিবর্তন আসবে না : পার্বত্য উপদেষ্টা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের দাবি, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়েছে।  

গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা-মন্ত্রীরা গা-ঢাকা দেন। এছাড়া, ঢাকার শাহজালাল বিমানবন্দরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটকে দেওয়া হয়।

এসি/ আই.কে.জে/

সালমান এফ রহমান আনিসুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250