সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান

মনোনয়নপত্র জমা দিলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৯ পূর্বাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা সফলভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে সোমবার (২৯শে ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোটারদের স্বাক্ষর তালিকা ও মনোনয়নপত্র জমাদানের একটি ছবিযুক্ত ওই পোস্টে তাসনিম জারা লিখেন, ‘আমরা পেরেছি (উই হ্যাভ মেইড ইট)।’ তবে ঠিক কোন সময়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, তা উল্লেখ করেননি জারা।

দল থেকে পদত্যাগ করা আরেক এনসিপি নেতা অনিক রায়ও এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তাসনিম জারা স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর থেকে অনিক রায় সক্রিয়ভাবে তার নির্বাচনী ক্যাম্পেইন করছেন। এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায় এক শব্দের একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লিখেছেন, Done!

এর আগে, গত শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান তাসনিম জারা।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

তাসনিম জারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250