মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

শেষ ১০ রমজানে কাবার ইমামের পাশে ইবাদত করবেন সালমান এফ রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ৩১শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

রমজান মাসের শেষ দশ দিন পবিত্র কাবা শরিফে ইবাদত-বন্দেগিতে নিজেকে ব্যস্ত রাখবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। একইসঙ্গে দেশবাসীর কাছে তিনি দোয়াও চেয়েছেন।

রোববার (৩১শে মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে সালমান এফ রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রমজানের শেষ দশ দিন তিনি কাবার সামনে ইবাদত বন্দেগিতে থাকবেন। কাবা শরিফের ইমাম ঠিক যেখানে নামাজ পড়ান, তার পাশেই সালমান এফ রহমান অবস্থান করবেন।

আরও পড়ুন: ‘বুয়েটকে জঙ্গি কারখানায় পরিণত করলে ব্যবস্থা নেবে সরকার’

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি পবিত্র রমজানের শেষ দশ দিন কাবার সামনে, ইমাম ঠিক যেখান থেকে নামাজ পড়ান তার একেবারে পাশে ইবাদত বন্দেগিতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ও পরম করুণাময়। বরকতময় এই দিনগুলিতে সবাই আমাকে আপনাদের দোয়ায় স্মরণ রাখবেন।’

এসকে/ আই.কে.জে

কাবা সালমান এফ রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250