সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

ভুয়া অ্যাকাউন্ট বিষয়ে সোচ্চার বলিউড তারকারা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নানা সময়ই তারকারা বিভিন্ন ধরনের ফ্যাসাদে পড়েন। সে রকমই ঘটনা ঘটেছে শ্রেয়া শরণ, রাকুল প্রীত সিং, অদিতি রাও হায়দারী, সারা অর্জুন ও সংগীতশিল্পী আকাসার সঙ্গে। তাদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে অনলাইন প্রতারণা করা হচ্ছে। তারা সবাই এ বিষয়ে সোচ্চার ও সচেতনতা বাড়ানোর জন্য বিষয়টি নিয়ে কথা বলেছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

গত সপ্তাহে রাকুল প্রীত সিং ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন যে একটি ভুয়া নম্বর তার পরিচিতদের সঙ্গে ‘উল্টোপাল্টা কথাবার্তা’ বলছে। 

হিন্দুস্তান টাইমসকে রাকুল বলেন, ‘এটা সত্যিই উদ্বেগজনক। আমরা সাইবার ক্রাইম অভিযোগ দায়ের করার দিকে এগোচ্ছি। যে-ই আমার ছদ্মবেশ নিচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।’

অভিনেত্রী শ্রেয়া শরণ ১৯শে নভেম্বর ইনস্টাগ্রামে তার নামে ভুয়া নম্বর ব্যবহারের একটি স্ক্রিনশট শেয়ার করেন। প্রায় দুই দশক ধরে একই ফোন নম্বর ব্যবহার করছেন উল্লেখ করে শ্রেয়া বলেন, ‘লোকটা মানুষের সঙ্গে কথা বলেই যাচ্ছিল, অস্বস্তিকর বার্তাও পাঠাচ্ছিল। ব্যাপারটা সীমার বাইরে চলে যাচ্ছিল।’

সারা অর্জুনও ভুক্তভোগী। এ সপ্তাহের শুরুতে তার বাবা অভিনেতা রাজ অর্জুন একটি স্ক্রিনশট শেয়ার করেন। এতে দেখা যায়, এক প্রতারক সারার নামে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। পরে অভিনেত্রী নিজেও বাবার পোস্টটি স্টোরিতে শেয়ার করে তার একমাত্র অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি জানিয়ে দেন।

গায়িকা আকাসা গত সোমবার তার ভক্ত ও বন্ধুদের সতর্ক করে জানান, একটি ভুয়া নম্বর তার নাম নিয়ে কথা বলছে। তিনি নম্বরটির একটি স্ক্রিনশট শেয়ার করে তার স্টোরিতে লেখেন, ‘আমার ছদ্মবেশ নিচ্ছে। দুঃখজনক, কেউই আমার মতো হতে পারে না। মজা করলাম, ব্লক ও রিপোর্ট করুন। গুরুত্ব দেবেন না। এদিকে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’

জে.এস/

বলিউড তারকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250