সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

চা-বাগানে প্রবেশে ২০ টাকা ফি

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ১৭ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে চা-বাগান ঘুরে দেখার জন্য এতদিন কোনো ফি নেওয়া হতো না। তবে এবার পর্যটকদের চা-বাগানে প্রবেশের জন্য গুনতে হবে ২০ টাকা, যা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে খরচ করা হবে।

আজ শনিবার (১৭ই মে) মৌলভীবাজারের শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের সভাকক্ষে চা-শ্রমিক ও চা-শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শ্রম, কর্মস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এসব কথা জানান।

এম সাখাওয়াত হোসেন বলেন, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, তা ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবেশ ফি নেওয়া হয়, কিন্তু চা-বাগান দেখার জন্য কোনো ফি নেওয়া হয় না। পর্যটকদের জন্য চা-বাগানে প্রবেশ ফি ২০ টাকা করা হবে। আর এ টাকা চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নকাজে ব্যবহার করা হবে।’

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই চা বাগানগুলোতে নারীদের ওয়াশ রুমের ব্যবস্থা চালু করতে হবে। এ বিষয়ে বাগান কর্তৃপক্ষ বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ চা বাগানগুলোতে নারী চা শ্রমিকদের জন্য ওয়াশ রুম না থাকা এর চেয়ে বড় অসামাজিক কাজ আর কিছু হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।

এইচ.এস/

চা-বাগান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250