মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষিত সময়রেখা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইরান ও ইসরায়েলের মধ্যে প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। গতকাল সোমবার (২৩শে জুন) ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (২২: ০০ জিএমটি) নাগাদ ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি ‘এখন থেকে প্রায় ৬ ঘণ্টার মধ্যে’ কার্যকর হতে শুরু করবে। খবর আল জাজিরার।

এ ছয় ঘণ্টার সময়রেখা ইরান ও ইসরায়েলকে তাদের ‘চূড়ান্ত অভিযান’ গুটিয়ে নিতে এবং সম্পন্ন করার জন্য দেওয়া হয়েছিল। এটি শেষ হয়েছে গ্রিনিচ মান সময় (জিএমটি) ভোর ৪টায়, অর্থাৎ ইসরায়েলে সকাল ৭টা এবং তেহরানে সকাল ৭টা ৩০ মিনিটে।

ট্রাম্পের ওই ঘোষণা অনুযায়ী, প্রথমে যুদ্ধবিরতি কার্যকর ইরান শুরু করবে। আজ মঙ্গলবার (২৪শে জুন) জিএমটি ভোর ৪টা থেকে ইরান যুদ্ধবিরতি কার্যকর শুরু করেছে। এরপর ১২ ঘণ্টা পর ইসরায়েল যুদ্ধবিরতি শুরু করবে, যা তাদের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (১৬টা জিএমটি) থেকে কার্যকর হবে।

ইসরায়েলকে ১২ ঘণ্টা ধরে যুদ্ধবিরতি মেনে চলতে হবে, এর পরে এটিকে ‘পূর্ণ কার্যকর’ বলে গণ্য করা হবে। ট্রাম্প বলেছেন, এ সময়রেখাটি তিনি যেটিকে ‘বারো দিনের যুদ্ধ’ বলে অভিহিত করেছেন, সেই ইসরায়েল ও ইরানের মধ্যেকার সংঘাতের ‘আনুষ্ঠানিক সমাপ্তি’ চিহ্নিত করবে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ ঘোষণা  একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতির এই সময়রেখা উভয় পক্ষের জন্য পরিস্থিতি শান্ত করার এবং সম্ভাব্য বৃহত্তর সংঘাত এড়ানোর একটি সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। তবে, এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা-কল্পনা চলছে।

আরএইচ/

ইরান-ইসরায়েল যুদ্ধ ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের ঘোষিত সময়রেখা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250