মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিনের সম্পৃক্ততা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় জঙ্গিগোষ্ঠী কুকি চিনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (৩রা এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বান্দরবানের রুমায় ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুটের পর এবার থানচিতে সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে থানচি বাজারে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি চিন নামে একটি জঙ্গি সংগঠন জড়িত বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি টিম সেখানে রয়েছে। তারা সার্বিক দিক খতিয়ে দেখছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ

আসাদুজ্জামান খান বলেন, ব্যাংক লুট করে চলে যাওয়ার পরপরই পুলিশ ও বিজিবি সেখানে অভিযান চালাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেবেন। সীমান্ত হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত হত্যা বন্ধে সেখানে অস্ত্র ব্যবহার না করার জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে। মূলত অবৈধ ব্যবসার জন্য যাতায়াতকারী দুই দেশের নাগরিকই এ ঘটনার শিকার হয়ে থাকেন।

সীমান্ত হত্যা বা গোলাগুলি বন্ধে সরকার তৎপর রয়েছে বলেও জানান মন্ত্রী।

এসকে/ আই.কে.জে/ 

স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক ডাকাতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250