সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

বারবার মন ভাঙলেও নতুন প্রেমের ইঙ্গিতে পরীমনি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ৮ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। সাবেক স্বামী রাজের সঙ্গে বিচ্ছেদের পর তাকে অধিকাংশ সময় ভারতে থাকতে দেখা যায়। পঞ্চম স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর কদিন আগেই ভারতে এসে তিনি জানিয়েছিলেন, আর বিয়ে করবেন না! তবে অভিনেত্রীর জীবনে নতুন পুরুষ আসার ইঙ্গিত পাচ্ছেন নেটিজেনরা। 

২০২১ সালের অক্টোবর মাসে ‘গুণিন’ ছবির শুটিং সেটে একসঙ্গে কাজ করেছিলেন রাজ আর পরীমনি। তারপর কদিনের আলাপের পর গোপনে বিয়ে। ২০২২ সালের জানুয়ারিতে গোপন বিয়ে আর অন্তঃসত্ত্বা হওয়ার খবর, সামনে আনেন দুটোই। কিন্তু ২০২৩ আসার আগেই ছেদ পড়ে সে দাম্পত্যে। 

গত কয়েক দিন ধরে সামাজিকমাধ্যমে পরীকে পাওয়া যাচ্ছে ফুরফুরে মেজাজে। সঙ্গে যে কবিতা বা গানের লাইন ক্যাপশন হিসেবে ব্যবহার করছেন, তা যেন নতুন কারও জীবনে আসারই আভাস দিচ্ছে। 

আরো পড়ুন: হাঁটুর উপরে পোশাক তুলে বিপাকে ঋতুপর্ণা!

শনিবার ছিল নচিকেতার গানের লাইন— ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি/ তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি/ তুমি আসবে বলেই।’ আর সোমবারে নতুন পোস্ট আরো প্রেমমাখা। সেখানে দেখা গেল কারি আমির উদ্দিনের লেখা বাংলাদেশের একটি লোকগান। লেখা হয়েছে, ‘সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া/ ভালোবাসি, তবে কেন যাও না শান্ত করিয়া/ তোমারে দেখিয়া একবার, জল ঢেলে দেই বেদনায়/ তোমারে দেখিবার মনে চায়…।’

তবে ২০২৩ সালের মে মাসেই প্রকাশ্য়ে এসে শরিফুল রাজের সঙ্গে আলাদা হওয়ার খবর বলেন। শরিফুল রাজের সঙ্গে ছিল পরীমনির পঞ্চম বিয়ে। এর আগেও বারবার মন ভেঙেছে তার। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/


পরীমনি নতুন প্রেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250