সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

’ঝলক’ জাতের করলা চাষে স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষক মাহবুব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ২২শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে খাদ্য গুণাগুন সমৃদ্ধ উচ্চমূল্যের ’ঝলক’  জাতের করলা চাষে সফলতার স্বপ্ন বুনছেন জয়পুরহাটের কৃষক মাহবুব।

সদর উপজেলার ধলাহারের রামকৃষ্ণপুর এলাকার কৃষক মাহবুব এবার ৩৩ শতাংশ জমিতে করলা চাষ করেছেন। পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে স্বল্প সময়ে খাদ্য গুণাগুন সমৃদ্ধ উচ্চমূল্যের ’ঝলক’ জাতের করলা চাষ করে সফলতার শীর্ষে এখন কৃষক মাহবুব। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে  করলা তোলা  শুরু করেছেন মাহবুব। 

করলা চাষে ২৬ হাজার ৭০০ টাকা খরচ পড়লেও প্রথম দিনেই ৮ হাজার ১৯০ টাকার ৪ মণ ২২ কেজি করলা বিক্রি করেছেন বলে জানান, মাহবুব আলম। এ পর্যন্ত ৩০ হাজার টাকার করলা বিক্রি করলেও জমিতে করলা আরও এক লাখ ২০ হাজার টাকা বিক্রি হবে এমন আশা প্রকাশ করেন কৃষক মাহবুব। অধিক খাদ্য গুণাগুন সমৃদ্ধ উচ্চমূল্যের এই ’ঝলক’ জাতের  প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। 

আরও পড়ুন: পান চাষ পদ্ধতি

সাধারণভাবে করলা চাষ করলে ভালো ফলন পাওয়া যায়না। সে কারণে কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহার করে করলা চাষ করলে দ্বিগুণ ফলন পাওয়া যাচ্ছে বলে জানান, কৃষক মাহবুব আলম। পরিবেশ বান্ধব মালচিং পেপার ব্যবহারে গাছ অতিরিক্ত তাপমাত্রা ও অতি বৃষ্টি থেকে রক্ষা পায়। এ ছাড়াও সারের অপচয় রোধ, আগাছা দমন, মাটির আদ্রতা নিয়ন্ত্রণ, পানির ধারন ক্ষমতা বৃদ্ধি পায় ফলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায় বলে জানান, সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমল চন্দ্র মন্ডল। 

পরিবেশ বান্ধব ও ফলন বেশি হওয়ায় মালচিং পেপার ব্যবহার করে করলা চাষ দিনি দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন। জয়পুরহাট জেলায় ২০২৪-২৫ মৌসুমে ১০৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের করলা চাষ হয়েছে বলেও জানান তিনি। এরমধ্যে রয়েছে জয়পুরহাট সদরে ২৫ হেক্টর, পাঁচবিবিতে ৪৫ হেক্টর, কালাই ১৫ হেক্টর ও আক্কেলপুর উপজেলায় ২০ হেক্টর। বাজারে ভালো দাম পাওয়ায় করলা চাষীরা এবার খুশি বলেও  জানান তিনি।         

এসি/কেবি

করলা চাষ জয়পুরহাটের কৃষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250