সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

মাংস রপ্তানির চিন্তা করছে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ২৯শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

একসময় অন্য দেশ থেকে পশু আমদানি করা হতো, তবে এখন সরকার মাংস রপ্তানির চিন্তা করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান। রোববার (২৮শে এপ্রিল) সাভারে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিসিএস লাইভস্টক অ্যাকাডেমির হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

৪১তম বিসিএস (লাইভস্টক ও মৎস্য) ক্যাডারে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের যোগদান ও ওরিয়েন্টেশন উপলক্ষ্যে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘দেশে আগে মাংসের চাহিদা মেটাতে বাইরের দেশ থেকে আমদানি করা হতো। বিশেষ করে কোরবানির পশু আমদানি করতে হতো। আজ সে জায়গায় আমরা মাংস রপ্তানির চিন্তায় আছি।’

আরো পড়ুন: পাঁচ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন

রপ্তানিতে মৎস্য খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই খাতে আমাদের রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমাদের ফিস প্রসেস করে রপ্তানির কথা ভাবতে হবে। এর জন্য সামুদ্রিক মাছ রপ্তানির সম্ভাবনা নিয়ে আমাদের ভাবতে হবে। এক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা দ্রুতই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’

দেশে মৎস্য ও লাইভস্টক খাত থেকে রপ্তানি আয়ের বড় সুযোগ রয়েছে উল্লেখ করে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা এটা মনে করবেন না, লেখাপড়া করে শুধুই চাকরিই মূল লক্ষ্য ছিল। চাকরি পেয়ে সোনার হরিণ পেয়েছেন, এখন দায়িত্ব শেষ। এমনটা মনে করবেন না।’

এর আগে সকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ৪১তম বিসিএসের কর্মকর্তাদের মধ্য থেকে ভেটেরিনারি সার্জন মো. গোলাম মুরশেদ মুরাদ ও নিলুফার ইয়াসমিন রজনী বক্তব্য রাখেন।

এইচআ/ আই.কে.জে/ 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান মাংস রপ্তানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250