মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ১২ বাংলাদেশি জেলে উদ্ধার ভারতে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া ট্রলারের ১২ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছেন ভারতীয় একদল জেলে।উদ্ধারকৃত জেলেরা বর্তমানে সে দেশের কাকদ্বীপের পাথরপ্রতিমা থানার হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।

ওয়েস্ট বেঙ্গল ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জয় কৃষ্ণ হালদার রোববার সকালে (১৫ই সেপ্টেম্বর) মোবাইল ফোনে গণমাধ্যমকে জানান, শনিবার  সকালে ভারতীয় জলসীমায় সাগরে ভাসমান বাংলাদেশী ১২ জন ছেলেকে ভারতীয় জেলেরা উদ্ধার করে। 

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী রোববার

তিনি আরও বলেন, কাকদ্বীপ এলাকার  ফিশিং বোট ‘এফবি পারমিতা’র জেলেরা একটি বাঁশ ধরে সাগরে ভাসমান  অবস্থায় ঐ জেলেদের উদ্ধার করে পাথরপ্রতিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে জয় কৃষ্ণ হালদার জানান, বরিশালের জয়দেব দাসের মালিকানাধীন ফিশিংবোট ‘এফবি কৌশিক’ তের জন জেলেসহ গত শুক্রবার দুপুরে বঙ্গোপসাগরে ডুবে যায়। ডুবে যাওয়া ঐ বোটের ১২ জেলে একটি বাঁশ ধরে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। একজন জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি পটুয়াখালী জেলায়। 

এসি/ আই.কে.জে/

বঙ্গোপসাগর সাগরে ট্রলারডুবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250