রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

১০ বছরের অপেক্ষা ঘুচলো, ফের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

লিগ পর্বে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স সেরা সাফল্য নিয়ে আইপিএল শেষ করলো। এবারের আসরের রানবন্যা বইয়ে দেওয়া সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা। অপেক্ষা ফুরালো ১০ বছরের। ২০১২ ও ২০১৪ সালের পর তৃতীয় ট্রফি হাতে নিলো কলকাতা। যৌথভাবে সবচেয়ে কম তিন ম্যাচ হেরে আইপিএল শেষ করলো দলটি। ২০০৮ সালে সমান সংখ্যক ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

দারুণ বোলিংয়ে হায়দরাবাদকে ১১৩ রানে অলআউট করে কলকাতা। তারপর ভেঙ্কটেশ আইয়ারের হাফ সেঞ্চুরিতে ৫৭ বল বাকি থাকতে তারা লক্ষ্যে পৌঁছে যায়। প্লে অফ বা নকআউটে বলের হিসাবে এটাই আইপিএলের সবচেয়ে বড় জয়।

১১তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে দলকে জয়ের বন্দরে নেন ভেঙ্কটেশ। ২৬ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। তার সঙ্গে ক্রিজের অন্য প্রান্তে ৬ রানে খেলছিলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রথম অধিনায়ক হিসেবে দুটি দলের সঙ্গে আইপিএলে চ্যাম্পিয়ন হলেন তিনি।

আই.কে.জে/



আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250