মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সাড়ে ৬ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ পূর্বাহ্ন, ২৭শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে খুলনার সঙ্গে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। দীর্ঘ সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৭শে মার্চ) সকাল সাড়ে ৬টায় ঈশ্বরদী-খুলনা রেলপথ স্বাভাবিক হওয়ার পর পৌনে ৭টার দিকে ঢাকা থেকে আসা খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

পাকশীর নির্বাহী প্রকৌশলী শিপন আলী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা (এটিও) হারুন অর রশীদ গণমাধ্যমকে জানান, মঙ্গলবার (২৬শে মার্চ) রাত পৌনে ১২টার দিকে রাতে ঈশ্বরদী জংশন ইয়ার্ড থেকে মালবাহী ট্রেনের শান্টিং চলছিল। ঈশ্বরদী জংশনের রেল ইয়ার্ড থেকে আরেকটি তেলবাহী লড়ির ট্রেন লাইন ক্লিয়ার না নিয়ে খুলনা অভিমুখে যাত্রা করে। এতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরো পড়ুন: জেলের পেট থেকে অস্ত্রোপচারে বেরিয়ে এলো জ্যান্ত মাছ


পাকশীর নির্বাহী প্রকৌশলী শিপন আলী গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর পরই ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রাত ১টায় এসে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনা কবলিত দুটি মালবাহী ট্রেনের দুটি বগির আটটি চাকা ও লোকোমোটিভ রেলওয়ে ইঞ্জিনের ছয়টি চাকা অন্যত্র অপসারণ করে রেললাইন সচল করতে টানা সাড়ে ৬ ঘণ্টা সময় লাগে।

উদ্ধার কাজ সম্পন্ন হলে আটকে থাকা যাত্রীবাহী তিনটি ট্রেনের মধ্যে চিত্রা এক্সপ্রেস ট্রেন পারাপার করা হয়। পর্যায়ক্রমে খুলনা থেকে আসা রূপসা সীমান্ত ও চিলাহাটি থেকে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন দুটি পারাপার করা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, স্টেশন মাস্টারের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে। অভিযুক্ত সহকারী স্টেশন মাস্টারসহ দুই ট্রেনের চালককে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে । এই ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এইচআ/ 

পাবনা ট্রেন দুর্ঘটনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250