রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান *** প্রোটেস্ট্যান্ট চার্চের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

বায়োপিকের শুটিংয়ের আগে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এক মাস থাকবেন রাজকুমার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের জন্য চেষ্টার কোনো কমতি রাখছেন না রাজকুমার রাও। সুশান্ত সিং রাজপুত পর্দার ধোনি হয়ে উঠতে প্রায় বছর দেড়েক প্রশিক্ষণ নিয়েছিলেন, সময় কাটিয়েছিলেন এম এস ধোনির সঙ্গে। কপিল দেবের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে তার বাড়িতে দশ দিন থেকেছিলেন রণবীর সিং।

সেই একই ফর্মুলা অনুসরণ করতে চলেছেন রাজকুমার রাও। সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এক মাস থাকবেন রাজকুমার, যাতে তাকে কাছ থেকে জানতে এবং বুঝতে পারেন। খবর হিন্দুস্তান টাইমসের।

গত জুলাইয়ে শুরু হওয়ার কথা ছিল বায়োপিকের শুটিং। কিন্তু সৌরভের চরিত্রে অভিনয়ের জন্য রাজকুমারের আরও প্রস্তুতির প্রয়োজন। বিশেষ করে বাঁ-হাতে ব্যাটিং রপ্ত করতে দরকার আরও অনুশীলন। তাই শুটিং পিছিয়ে আগামী বছর নেওয়া হয়েছে।

জানা গেছে, পূজার পর অক্টোবর মাসে কলকাতায় যাবেন রাজকুমার রাও। এক মাস তিনি থাকবেন সৌরভ গাঙ্গুলীর সঙ্গে। সৌরভের ব্যক্তিত্বের খুটিনাটি জানতে এই সময়টা দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। সৌরভকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য তার সারাদিনের কার্যক্রম কাছ থেকে দেখবেন রাজকুমার। সৌরভকে সঙ্গে নিয়ে ঘুরে দেখবেন তার ক্যারিয়ারের সঙ্গে জড়িত জায়গাগুলো।

সৌরভের বায়োপিকটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। এরই মধ্যে দলবল নিয়ে কলকাতায় পৌঁছেছেন তিনি। ইডেন গার্ডেনস, ময়দান এবং সৌরভের ক্রিকেটের শুরু যেখানে, সেই দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেছেন তিনি। গত বুধবার (২৭শে আগস্ট) রেইকির ফাঁকে টিম নিয়ে সৌরভের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন পরিচালক বিক্রমাদিত্য।

জানা গেছে, ২৫০ কোটি রুপি বাজেটের এ বায়োপিকের শুটিং শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। কলকাতায় ক্যামেরা ওপেন হবে। ২০২৭ সালে বিশ্বকাপের আগে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জে.এস/

সৌরভ গাঙ্গুলী রাজকুমার রাও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250