সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

কপালে ব্যান্ডেজ নিয়েই ইফতার পার্টিতে গেলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ২৯শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

কপালে ব্যান্ডেজ নিয়েই ইফতার পার্টিতে যোগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই তিনি ইফতার পার্টিতে যোগ দেন। এবার অসুস্থ থাকলেও ব্যান্ডেজ পরিহিত অবস্থায় অংশ নেন তিনি।

বৃহস্পতিবার (২৮শে মার্চ) পার্ক সার্কাসে ইফতার পার্টির আয়োজন করেছিল ‘উদ্দীপনী’ নামের একটি সংগঠন। তাতে প্রধান অতিথি ছিলেন মমতা। সে সময় তার পাশে ছিলেন ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা।

এ ছাড়াও আমন্ত্রিত ছিলেন শহরের সব স্তরের জনপ্রতিনিধিরা। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিনও দেখা গেল মুখ্যমন্ত্রীর কপালে ব্যান্ডেজ। অর্থাৎ এখনও চোট পুরোপুরি সারেনি। তা সত্ত্বেও প্রতিবারের মতোই এবারও ইফতার পার্টিতে শামিল হলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: গাজাবাসীকে অনাহারে রাখা যুদ্ধাপরাধ, ইসরায়েলকে জাতিসংঘ

প্রসঙ্গত, ১৪ই মার্চ বাড়িতেই চোট পান মুখ্যমন্ত্রী। তার কপাল ফেটে নাক, গাল বেয়ে রক্ত পড়ার ছবি পোস্ট করেছিল তৃণমূল। তড়িঘড়ি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসএসকেএম হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার কপালে ৩ টি ও নাকে একটি সেলাই পড়ে। তার পর বেশ কয়েকদিন বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি।

এসকে/ 

মমতা বন্দ্যোপাধ্যায় ইফতার পার্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250