বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

তেলের দামের চেয়ে ইরানের পারমাণবিক অস্ত্র ঠেকানো বেশি জরুরি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১২ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

তেলের দাম নিয়ন্ত্রণের চেয়ে ইরানকে পারমাণবিক অস্ত্র উৎপাদন থেকে বিরত রাখা বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (১২ই মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। তাই তেলের দাম বাড়লে আমরা অনেক অর্থ উপার্জন করতে পারি।’

পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার কাছে এর চেয়েও বড় ও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানকে পারমাণবিক অস্ত্র উৎপাদন থেকে থামানো।’

মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বকে ধ্বংসের হাত রক্ষা করা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের কাছে বেশি জরুরি বলে উল্লেখ করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250