মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ঢাকা সফরে আসলেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরী। ছবি: সংগৃহীত

ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল ভি আর চৌধুরী তিনদিনের সফরে আজ সোমবার (২৬শে  ফেব্রুয়ারি) ঢাকায় এসেছেন। 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নানের আমন্ত্রণে তার এ সফর।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, ভারতীয় বিমান বাহিনীর প্রধানের সঙ্গে তিন সদস্যের প্রতিনিধিদল রয়েছে। ভারতীয় বিমান বাহিনী প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনসেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন৷ তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বিএএফের প্রধান বিমান ঘাঁটিও পরিদর্শন করবেন।

আরও পড়ুন: জাতিসংঘ পরিবেশ সম্মেলনে যোগ দিতে কেনিয়া যাচ্ছেন পরিবেশমন্ত্রী

ভারতীয় বিমান বাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।  ভারতীয় বিমান বাহিনী প্রধানের সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

এসকে/ 

ঢাকা সফর ভারতীয় বিমান বাহিনীর প্রধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250