সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

ওটিটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান বলিউডের এই অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০১ অপরাহ্ন, ৭ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অজয় দেবগন বর্তমানে নিয়মিত ওটিটির কাজ করছেন। ওটিটিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন অজয় দেবগন। ২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক ঘটে বলিউড অভিনেতা অজয় দেবগনের।

অজয় অভিনীত ক্রাইম-থ্রিলার ঘরানার শো ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায়। এতে অজয়ের শক্তিশালী পারফরম্যান্স ও ভার্সেটাইল অভিনয় সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া বলিউড তারকাদের তালিকায় নিয়ে আসে।

আরো পড়ুন: ভাইরাল হলো সালমান খানের ‘ভালোবাসার চিঠি’

‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এর ছয়টি এপিসোডের জন্য অজয় ১২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। ব্রিটিশ শো ‘লুথার’-এর অফিশিয়াল রিমেক এটি। ওয়েব সিরিজ়ের প্রতি পর্বে অভিনয় করে প্রায় ২১ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন অজয়।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাইফ আলী খান। আট পর্বের ‘স্যাক্রেড অব গেমস’ সিরিজের জন্য ১৫ কোটি রুপি নেন তিনি।

পঙ্কজ ত্রিপাঠি ‘মির্জাপুর টু’ ও ‘স্যাক্রেড অব গেমস’ সিরিজের জন্য যথাক্রমে ১০ ও ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন। এরপর রয়েছেন মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকী, রাধিকা আপ্তে, সামান্থা রুথ প্রভু প্রমুখ।

এসি/


অজয় দেবগন ওটিটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250