সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

রাশমিকা প্রথমবারের মতো সালমানের নায়িকা হলেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৬ অপরাহ্ন, ৯ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সালমান খানের বিপরীতে কাজ করবেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানা। ২০২৫ সালের ঈদে ‘সিকান্দার’ নিয়ে হাজির হচ্ছেন বলিউড ভাইজান সালমান খান ও রাশমিকা মান্দানা। 

প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র‍্যান্ডসন ‘সিকান্দার’ সিনেমার নায়িকা হিসেবে রাশমিকার নাম ঘোষণা দিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তারা। 

পোস্টটি শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘অনেক দিন ধরেই পরবর্তী কাজের কথা অনেকই জানতে চেয়েছেন এবং এখানেই চমক। সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি।’

আরো পড়ুন: প্রভার প্রেমিক হতে লাগবে দুই গুণ!

‘গুডবাই’ সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাশমিকা। এরপর তাকে দেখা গেছে ‘মিশন মজনু’-তে। তবে সবশেষ ‘অ্যানিমেল’ সিনেমা সব রেকর্ড ভেঙ্গে দিয়েছে। বলিউডেও তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে। 

২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিকান্দার। এ সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি।

এসি/

সালমান খান রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250