বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা

নির্বাচনের তারিখ ঘোষণায় একটা বড় টেনশন দূর হলো: মান্না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৬ অপরাহ্ন, ৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ঘোষণার ফলে ‘একটা বড় টেনশন দূর হলো’ বলে মনে করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

আজ শুক্রবার (৬ই মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের বিষয়টি বলেছেন।

এ বিষয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে টেলিফোনে বলেন, ‍‌‍‍‌‌‌‌‌‌‍‍‍‍‘একটা বড় টেনশন দূর হলো বলে আমি মনে করি। এটা হওয়া উচিত ছিল। কারণ, ডিসেম্বর নিয়ে সবার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল। সেইটাকে একটা মাঝামাঝি জায়গায় আনা গেছে।’

তবে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন মাহমুদুর রহমান মান্না। তিনি প্রশ্ন তোলেন, ‘কিন্তু এইখানে মানে, একটা এভারেজ করা হলো নাকি, আমার মাঝেমধ্যে এটা মনে হচ্ছে। এটা যদি আমি এপ্রিলের প্রথমার্ধেই করতে পারি, তাহলে মার্চের বা ফেব্রুয়ারির প্রথমার্ধে করতে অসুবিধা কী?’

মান্না আরও বলেন, প্রধান উপদেষ্টা মার্চ মাসে রোজার মধ্যে সংস্কার–সংক্রান্ত সংলাপ বা প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছেন। এ প্রক্রিয়া সফল হবে কী না, সে বিষয়ে সন্দেহ রয়েছে।

এইচ.এস/

মাহমুদুর রহমান মান্না

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250