মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

পুলিশের গাড়িতে ডাকাতি, গ্রেফতার এক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার চান্দিনা-দেবিদ্বার সড়কে টহল পুলিশের গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা ২ রাউন্ড কার্তুজ ভর্তি ১টি দেশীয় এলজি বন্দুক ও দুটি রামদা উদ্ধার করা হয়। শুক্রবার (১৪ই জুন) দুপুরে এ তথ্য জানান দেবিদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া। 

গ্রেফতার হওয়া ডাকাতের নাম মোশারফ হোসেন (৩৫)। তিনি বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের আবদুল মতিন মিয়ার ছেলে।

আরো পড়ুন: ট্রেনের ৫০০ টিকিটসহ ১২ কালোবাজারি আটক

থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ই জুন) রাত দেড়টার দিকে সাধারণের গাড়ি ভেবে থানার একটি টহল গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা করে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। টহল গাড়িতে থাকা এসআই আবদুল কাদের ও এসআই মিশন অস্ত্রসহ মোশারফকে হাতেনাতে আটক করে ফেলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও অন্তত ৬-৭ জন ডাকাত পালিয়ে যায়।

দেবিদ্বার থানার এসআই আবদুল কাদের গণমাধ্যমকে বলেন, নিয়মিত ডিউটি চলাকালে ডাকাত চক্রটি আমাদের গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে আমি মোশারফকে দেশীয় বন্দুকসহ আটক করি। এসময় আরও ৫-৬ জন ডাকাত অন্ধকারে পালিয়ে যায়।

এইচআ/ আই.কে.জে/

পুলিশ ডাকাতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250