মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

কফি খেলে ঘুম চলে যায় কেন?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ অপরাহ্ন, ১০ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি না হলে যেন চলেই না অনেকের। আবার অনেকে শরীরে একটু ক্লান্তি দূর করতে কিংবা ঘুম কাটার জন্য কফি সেবন করেন। সেবন করার কিছুক্ষণের মধ্যে ঘুম চলে যায়। কিন্তু কফি খেলে ঘুম চলে যায় কেন?

চা বা কফি খেলে স্নায়ু উদ্দীপ্ত হয়। আর স্নায়ুকে উদ্দীপ্ত করার এ কাজটা করে ক্যাফেইন। চা-কফিতে ক্যাফেইনের মাত্রা ভিন্ন হয়। তবে গড়ে ১শ গ্রাম চায়ে প্রায় ১১ গ্রাম ক্যাফেইন থাকে, আর কফিতে প্রতি ১শ গ্রামে থাকে ৪০ গ্রাম। সেজন্যই কফি ঘুম তাড়ানো বা স্নায়ু উদ্দীপ্ত করার কাজে বেশি কার্যকরী।

আরো পড়ুন : গরমে কেন খাবেন আখের রস?

খাওয়ার পর ক্যাফেইন দ্রুত রক্তের মাধ্যমে যকৃতে চলে যায়। যকৃতে গিয়ে ক্যাফেইন ভেঙে যায়। তারপর তা প্রভাব ফেলে বিভিন্ন অঙ্গে। তবে এর মূল প্রভাব মস্তিষ্কে। অ্যাডেনোসিন নামে এক ধরনের নিউরোট্রান্সমিটার আছে মস্তিষ্কে। এটি মস্তিষ্ককে শিথিল করে দেয়। ফলে দেহে ক্লান্তি বোধ হয়। সারাদিন ধরে এ অ্যাডেনোসিনের মাত্রা বেড়ে চলে। এক সময় তাই ক্লান্তিতে ঘুম চলে আসে। ক্যাফেইন এ অ্যাডেনোসিনকে আটকে দেয়। ফলে শরীর ক্লান্ত হওয়ার অনুভূতি হারিয়ে ফেলে।

পাশাপাশি ক্যাফেইন রক্তে অ্যাড্রিনালিন ক্ষরণের মাত্রা বাড়িয়ে দেয়। তীব্র আবেগ বা উত্তেজনা বোধের জন্য দায়ী এ অ্যাড্রিনালিন হরমোন। এছাড়াও এটি ডোপামিন এবং নর-এপিনেফ্রিন ক্ষরণের মাত্রাও বাড়িয়ে দেয়। পৃথিবীর প্রায় ৮০ শতাংশ মানুষ প্রতিদিন অন্তত একটি ক্যাফেইনযুক্ত খাবার খান বা পানীয় পান করেন।

গবেষণা থেকে দেখা গেছে, ক্যাফেইনের বেশ কিছু উপকারও আছে। এটি অ্যালঝাইমার বা এ ধরনের স্নায়বিক রোগ হওয়ার হার কমিয়ে দেয়। তবে অতিরিক্ত ক্যাফেইন গ্রহণে শরীরে এক ধরনের ক্যাফেইননির্ভরতা তৈরি হয়। তখন ক্যাফেইন না খেলে মাথা ব্যথা, অস্বস্তি লাগা, হৃৎকম্পনের হার বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যা হতে পারে। সেজন্য অতিরিক্ত চা-কফি খাওয়া বা এর ওপর নির্ভরশীল হয়ে পড়া উচিত নয়।

এস/  আই.কে.জে

গবেষণা কফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250