মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ইসরায়েলি হামলার মধ্যেই ইরানে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ২১শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার মধ্যেই ইরানে আঘাত হেনেছে ভূমিকম্প। শুক্রবার (২০শে জুন) সন্ধ্যায় ইরানের কোম শহরের কাছে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোরখেহ শহরের কাছাকাছি, সেমনান প্রদেশে ভূমিকম্পটির উৎপত্তি। খবর আল জাজিরার।

ভূপৃষ্ঠ থেকে মাঝারি গভীরতায় আঘাত হানা এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, ইরান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল এবং অতীতে দেশটিতে বড় ধরনের প্রাণঘাতী ভূকম্পন ঘটেছে। তবে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে।

ভূমিকম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250