সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

সোনার বারসহ বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। চার দিনের ব্যবধানে আবারও বিমানবন্দরে স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। 

সোমবার (২৯শে জানুয়ারি) সকালে চারটি স্বর্ণের বারসহ বিমানবন্দরে দায়িত্বরত এই স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। 

বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক চিকিৎসকের নাম এম জেড এ শরীফ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. এম জেড এ শরীফ স্বাস্থ্য দপ্তরের অধীনে বিমানবন্দরে দায়িত্বরত ছিলেন। ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী ওই চিকিৎসককে স্বর্ণের বারগুলো দিয়েছেন।

উদ্ধার করা সোনার বারগুলো পরীক্ষা করা হচ্ছে। এরপর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের প্যাকেটে প্রায় এক কোটি টাকা দামের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল। 

এসকে/ 

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সোনার বার স্বাস্থ্য কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250