মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ময়লার ঝুড়িতে মিলল ৭ স্বর্ণের বার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ পূর্বাহ্ন, ১১ই মে ২০২৪

#

ময়লার ঝুড়িতে পড়ে ছিল সাতটি স্বর্ণের বার। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেটে সন্ধান পাওয়া গেছে এই বারগুলোর।

শুক্রবার (১০ই মে) রাত ৯টা ২০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম যৌথ অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

আরো পড়ুনমাটি খুঁড়তেই পাওয়া গেলো শতবছরের পুরোনো নৌকা

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানিয়েছেন, স্বর্ণের বারগুলো বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী ১ নম্বর কনভেয়ার বেল্টের পাশের ওয়াশরুমের কমোডের পাশের ময়লার ঝুড়িতে ছিল। ওই ঝুড়িতে থাকা একটি সিগারেটের প্যাকেটে বারগুলো লুকায়িত ছিল। স্বর্ণগুলো এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি৯-৫২০ ফ্লাইটে আসা কোনো যাত্রী নিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র বলছে, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলোর প্রত্যেকটি ২৪ ক্যারেটের এবং সেগুলোর মোট ওজন ৮১৬ গ্রাম। আর আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।

এসি/


ময়লা স্বর্ণের বার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250