সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

প্রবাসীদের মালয়েশিয়া পৌঁছে দিতে সন্ধ্যায় বিমানের বিশেষ ফ্লাইট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ৩১শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

মালয়েশিয়াপ্রবাসী কর্মীদের কথা বিবেচনা করে ঢাকা-কুয়ালালামপুর রুটে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা ছাড়বে।

বিমানের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. আল মাসুদ খান গণমাধ্যমকে বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে  (৩১শে মে) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়ালালামপুর রুটে একটি বিশেষ অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটে মোট ২৭১ জন যাত্রী পরিবহন করা হবে।

তিনি জানান, ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা, পাসপোর্ট নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্র বিমানের মতিঝিল বিক্রয় অফিসে প্রদান করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)। তালিকা অনুযায়ী নগদ টাকায় ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন প্রবাসীরা। বিশেষ অতিরিক্ত ফ্লাইটের ভাড়া জনপ্রতি ৭৩ হাজার ৬১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আরো পড়ুন: ব্যাংক হিসাব জব্দের আগেই অধিকাংশ অর্থ উঠিয়ে নিয়েছেন বেনজীর

উল্লেখ্য, সরকারিভাবে যারা মালয়েশিয়ায় ওয়ার্কার ভিসা (কর্মী ভিসা) পেয়েছেন তাদের এই বছরের ৩১শে মে এর মধ্যে প্রবেশের বাধ্যবাধকতা আরোপ করেছে দেশটির সরকার। ১৬ই মে পত্রিকায় জরুরি বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি সবাইকে জানায়। তবে বাংলাদেশে অবস্থানরত অনেক প্রবাসীকর্মী এই কথা জানতেন না। মে মাসের ২০ তারিখের পর বিষয়টি জানাজানি হলে মালয়েশিয়ায় যাওয়ার হিড়িক পড়ে। এতে ফ্লাইটের সংকট দেখা যায়। এই অবস্থায় অনেক প্রবাসীর মালয়েশিয়া যাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

টিকেট সংকট কাটাতে ফ্লাইট বাড়িয়েছে দেশীয় দুই এয়ারলাইন্স। আগে দুই এয়ারলাইন্স দৈনিক একটি ফ্লাইট পরিচালনা করত। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই রুটে দৈনিক তিনটি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স দৈনিক দুইটি ফ্লাইট পরিচালনা করছে।

এইচআ/  আই.কে.জে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশেষ ফ্লাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250