সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

কাল ইসির সঙ্গে দেশের ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সংলাপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২৫শে নভেম্বর) সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রস্তুতির অংশ হিসেবে এ সংলাপের আয়োজন করছে কমিশন।

সংলাপটি ইসি সচিবালয়ে দুটি পৃথক সেশনে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম সেশনে ৪০টি সংস্থা এবং বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত দ্বিতীয় সেশনে বাকি ৪১টি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, এ সংলাপে নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া, সংস্থাগুলোর প্রস্তুতি, চ্যালেঞ্জ এবং কমিশনের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হবে। কমিশন আশা করছে, এ সংলাপের মাধ্যমে পর্যবেক্ষণ কার্যক্রম আরো স্বচ্ছ ও কার্যকর হবে।

কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতামত ও পরামর্শ গ্রহণের মাধ্যমে কমিশন তার প্রস্তুতিকে আরো শক্তিশালী করতে চায়। একই সঙ্গে পর্যবেক্ষকদের ভূমিকা ও আচরণবিধি নিয়েও আলোচনা হতে পারে এ সংলাপে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে।

জে.এস/

নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250