রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানকে আর কতবার আলটিমেটাম দেবেন ট্রাম্প *** মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাতে চায় জামায়াত? *** কেরানীগঞ্জে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা করে দেবে সরকার *** সংবিধানকে ‘কাগজ’ হিসেবে দেখা মানে রাষ্ট্রের আইনি ভিত্তিকে অস্বীকার করা *** গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত জোটের *** জামায়াত বিএনপিকেও একদিন নিষিদ্ধ করবে: তসলিমা নাসরিন *** আওয়ামী লীগকে কী নিষিদ্ধই করতে যাচ্ছে সরকার? *** ‘বিদেশি অনুদানের দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন ড. ইউনূস’ *** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা

কোলকাতায় বিশ্ব কবি মঞ্চ সম্মাননা পেলেন অধ্যাপক ডা. স্বপ্নীল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি কোলকাতার কলাভত সভাকক্ষে বিশ্ব কবি মঞ্চ, কোলকাতা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি কবিতা সন্ধ্যা। 'সুর এসে মিশে' এই প্রতিবাদ্যকে ধারণ করে আয়োজিত এই কবিতা সন্ধ্যায় এপার বাংলা, ওপার বাংলার কবিদের আবৃত্তি আর কন্ঠশিল্পীদের সুরের মুর্ছনায় দারুণ সুন্দর একটা সন্ধ্যা কাটালেন কলাবৃতে এই অনুষ্ঠানে উপস্থিত সংস্কৃতিমনস্ক মানুষেরা। 

কোলকাতার বিশিষ্ট কবি এবং বিশ্ব কবি মঞ্চ, কোলকাতা শাখার আহবায়ক মহুয়া দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় বিশ্ব কবি মঞ্চ, কেন্দ্রীয় উপদেষ্টা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সংগঠনটির আহবায়ক বাংলাদেশের বিশিষ্ট কবি পুলক কান্তি ধর, পশ্চিম বঙ্গের শক্তিশালী কবি ও প্রাবন্ধিক কবি সৈয়দ হাসমত জালাল, কবি চৈতালী চট্টোপাধ্যায়, গায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায়, কবি প্রবীর রায় চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক অভয়া প্রসাদ দাস ও শিক্ষাবিদ অনিতা ঘোষকে।

আরো পড়ুনহারানোর ২২ বছর পর মায়ের কাছে সন্নাসী বেশে ফিরল ছেলে

সম্মাননা স্মারক গ্রহণ করে অধ্যাপক ডা. স্বপ্নীল বিশ্ব কবি মঞ্চ, কোলকাতা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই বাংলার বাঙালীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ ঘনিষ্ঠতর করার গুরুত্ব তুলে ধরে এমনি অনুষ্ঠানগুলো আরো বেশি বেশি আয়োজনের উপর জোর দেন। অনুষ্ঠানে কবি মহুয়া দাসের কাব্যগ্রন্থ ইভনিং ডুয়েটের মোড়ক উন্মোচন করা হয়।

এসি/ আই.কে.জে/

কোলকাতা ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250