রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

ডায়াবেটিস থাকলে এই নিয়মগুলো মানতেই হবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ডায়াবেটিস ক্ষতিকর। কিন্তু নিয়ম মেনে চলতে পারলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারলে অনেক অসুখ থেকে দূরে থাকা সহজ হবে। চলুন তবে জেনে নেওয়া যাক ডায়াবেটিস থাকলে কোন নিয়মগুলো মানতেই হবে-

ভাজাপোড়া ও উচ্চ চর্বিযুক্ত খাবার

ডায়াবেটিস মানেই সব ধরনের মুখরোচক খাবারে এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা চলে আসা। এ ধরনের সমস্যায় আক্রান্ত হলে আপনাকে অবশ্যই ভাজাপোড়া ও উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এ ধরনের খাবার ব্লাড সুগার বাড়িয়ে দেয়। এতে আক্রান্ত ব্যক্তি আরও বেশি অসুখে ভুগতে পারেন।

আরো পড়ুন : পেট পরিষ্কার হচ্ছে না? কারণ জেনে নিন

মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন

যারা ডায়াবেটিসে আক্রান্ত, তারা মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। যতই লোভ হোক না কেন, এ জাতীয় খাবার খাবেন না। অনেক সময় আপনার কোল্ড ড্রিংকস খাওয়ার ইচ্ছা হতে পারে। কিন্তু সেই ইচ্ছাও নিয়ন্ত্রণ করতে জানতে হবে। কোনো ধরনের কোল্ড ড্রিংকস খাবেন না। কারণ এতে অনেক বেশি চিনি থাকে। তাই এগুলো পরিহার করুন।

ডায়াবেটিস থেকে বাঁচতে হলে আপনাকে প্রসেস খাবার এবং রিফাইন কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে পুরোপুরি দূরে থাকতে হবে। কারণ এ ধরনের খাবার খেলে তা আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। যারা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের জন্য এটি ভীষণ ক্ষতিকর অভ্যাস।

সাদা পাউরুটি এড়িয়ে চলুন

সকালের নাস্তায় অনেকে সাদা পাউরুটি খেয়ে থাকেন। আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে এ ধরনের খাবার এড়িয়ে চলতে হবে। সাদা পাউরুটির বদলে লাল আটার তৈরি রুটি খেতে পারেন। কারণ সাদা পাউরুটি খেলে তাও ব্লাড সুগার বাড়িয়ে দেয়। তাই এ ধরনের খাবার তালিকা থেকে বাদ দিন।

এস/ আই.কে.জে

ডায়াবেটিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250