মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

মসুর ডালের কাবাবের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিভিন্ন উৎসব থেকে শুরু করে ঘরোয়া অনুষ্ঠান সবখানেই পাতে কাবাব না থাকলে অনেকেরই চলে না। সব সময় তো মাংসের কাবাবই খান, এবার না হয় রুচি পাল্টাতে স্বাদ নিন মসুর ডালের কাবাবের। জেনে নিন মুখোরোচক এই কাবাবের রেসিপি-

উপকরণ

১. মুসুর ডাল ১ কাপ

২. লবণ সামান্য

৩. আদা-রসুন বাটা আধা চা চামচ

৪. তেজপাতা ১টি

৫. হলুদ গুঁড়া আধা চা চামচ

৬. পেঁয়াজ মিহি কুচি ১ কাপ

৭. কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ

৮. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

৯. ঘি ১ চা চামচ

আরো পড়ুন : কলার মোচার সুস্বাদু ভর্তার রেসিপি

১০. টমেটে সস ২ চা চামচ

১১. কাবাব মসলা ১ টেবিল চামচ

১২. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ

১৩. লাল মরিচের গুঁড়া আধা চা চামচ

১৪. লবণ স্বাদমতো

১৫. সয়াসস ১ চা চামচ

১৬. ব্রেড ক্রামস ১ কাপ ও

১৭. ডিম ১টি।

পদ্ধতি

ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। ডাল সেদ্ধ করার সময় লবণ, আদা-রসুন বাটা ও তেজপাতা মিশিয়ে দিন। তারপর ডাল সেদ্ধ হলে তেজপাতা উঠিয়ে নিন। এবার সেদ্ধ ডাল ভালো করে মেখে নিন।

৫-১৬নং পর্যন্ত সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর হাতে সামান্য তেল মেখে অল্প অল্প করে ডালের মিশ্রণ নিয়ে কাবাব তৈরি করে নিন।

ডিম দিয়ে মাখানোর পর কাবাব দ্রুত ভেজে ফেলতে হবে। এবার গরম তেলে অল্প অল্প করে কাবাব দিয়ে (৩/৪টি করে) গাঢ় বাদামিরঙা করে ভেজে তুলতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে মসুর ডালের কাবাব।

কাবাবগুলো ডুবো তেলেই ভাজতে হবে। এই কাবাব বানাতে কোনো কিছুই মেপে নেয়ার প্রয়োজন হয় না। আন্দাজমতো সব নিলেই হয়ে যাবে।

এস/ আই.কে.জে/

মসুর ডালের কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250