মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ময়মনসিংহে ট্রাফিক ব‍্যবস্থাপনায় যুক্ত হলেন ৬০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে ট্রাফিক ব‍্যবস্থাপনায় ৬০ শিক্ষার্থীকে যুক্ত করা হয়েছে। এতে ট্রাফিক ব‍্যবস্থায় দৃশ‍্যমান পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। রোববার (২৪শে নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে তাদের এ দায়িত্বে যুক্ত করা হয়।

এ সময় যুক্ত হওয়া শিক্ষার্থীদের মধ‍্যে ট্রাফিক পোশাক, ছাতাসহ নানা ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়। এর আগে এসব শিক্ষার্থীকে ট্রাফিক সিস্টেম বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা চলতি ট্রাফিক সপ্তাহে নির্দিষ্ট সময় পর্যন্ত মাঠে কাজ করবেন।

আরও পড়ুন: সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও সাবেক এমপি গোলাপ কারাগারে

ট্রাফিক সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. আশফাকুর রহমান বলেন, ‘নিজেদের জীবন দিয়ে শিক্ষার্থীরা ফ‍্যাসিজম থেকে দেশকে মুক্ত করেছেন এবং এই আন্দোলনকে সফল করেছেন। দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণের কোনও বিকল্প নেই।’ তিনি শিক্ষার্থীদের অংশগ্রহণে সচেতনতামূলক ট্রাফিক ব‍্যবস্থা গড়ে উঠবে বলে প্রত‍্যাশা করেন।

এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশফাকুর রহমান, পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রট লুতফুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/ 

ট্রাফিক ব‍্যবস্থাপনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250