সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

সব সাংগঠনিক নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েও বায়রাকে অনুমতি দিলো ইসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব পেশাজীবী সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিলেও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) নির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল বুধবার (১৪ই জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আচরণবিধি যথাযথভাবে অনুসরণ সাপেক্ষে আগামী ১৭ই জানুয়ারি ২০২৬–২০২৮ মেয়াদের জন্য বায়রার দ্বিবার্ষিক নির্বাচন ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে আয়োজনের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ইসির চিঠিতে এ সংক্রান্ত প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ১২ই জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব পেশাজীবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য ৩৮টি সরকারি কর্তৃপক্ষকে তা অনুসরণের নির্দেশও দেওয়া হয়।

ইসির ১২ই জানুয়ারির নির্দেশনায় বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট যেন সব ধরনের প্রভাবমুক্ত থাকে, সে লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাটি পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন, সাংবাদিক সংগঠন, ব্যবসায়ী সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ অন্যান্য সংগঠনের নির্বাচনেও প্রযোজ্য হবে।

নির্বাচন কমিশন (ইসি)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250