মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

এনসিপির প্রার্থী ঘোষণার পর যে সতর্কবার্তা দিলেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২২ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার (১০ই ডিসেম্বর) সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন। 

এর আগে দলের সদস্য সচিব আখতার হোসেন ১২৫ জন দলীয় প্রার্থিতার নাম ঘোষণা করেন। 

এনসিপি শাপলাকলির প্রাথমিক মনোনয়নে যারা বিবেচিত হয়েছেন তাদের অভিনন্দন জানিয়ে নাইদ ইসলাম বলেন, যারা প্রাথমিক তালিকায় আসতে পারেনি অথবা প্রত্যাশা ছিল আসতে পারে নাই তাদের প্রতি আহ্বান থাকবে যে, আমরা অবশ্যই আপনাদের বিষয়ে বিবেচনা করব।

তিনি বলেন, আমরা কোনো আসন বিশেষ কারো জন্য ফাঁকা রাখিনি। আমরা যে কয়টা আসন এখন পর্যন্ত প্রাথমিকভাবে চূড়ান্ত হতে পেরেছি। আমাদের যে মনোনয়ন বোর্ড রয়েছেন, তারা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন, সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং আমরা এটা জনগণের কাছে উন্মুক্ত করেছি। এটাও একটা ভেরিফিকেশনের জন্য, যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দুর্নীতি সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত বা জড়ানোর, তাহলে সেই প্রার্থিতা বাতিল হবে। আমাদের এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে এবং থাকবে। 

তিনি আরও বলেন, আমরা জনগণের প্রতি যে আহ্বান রেখেছিলাম, আমরা যে বার্তা দিয়েছিলাম, আমরা চাই সাধারণ মানুষ, রাজনীতি সচেতন মানুষ, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী মানুষ এবং যারা সর্বপরি বাংলাদেশের পরিবর্তনকামী মানুষ, আমরা এবারে নমিনেশনে তাদের আহ্বান জানিয়েছিলাম। 

আমাদের দলের বাইরেও আমরা নমিনেশন দিতে চাই, এরকমটাই কিন্তু আমাদের প্রার্থী তালিকায় সে প্রতিফলন আপনারা দেখেছেন। আমাদের দলীয় সাংগঠনিক যারা কাজ করেছেন, এর বাইরে থেকেও আমরা যারা বিভিন্ন পেশার মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন, আমাদের প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তাদেরও আমরা মনোনয়ন দিয়েছি। 

নাহিদ ইসলাম বলেন, আমাদের এই মনোনয়ন তালিকাটা সেটা হবে অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু সংখ্যাগুলো, বিভিন্ন শ্রেণি, পেশার সবকিছুর সমন্বয় আমরা করব। আমরা প্রাথমিক ১২৫ তালিকায় সেই রেশিওটা মেনটেন করার চেষ্টা করেছি। আমাদের ৩০০ তালিকাতেও আমরা সেই রেশিওগুলো মেনটেন করব।

তিনি বলেন, ৩০০ আসনে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত আমাদের দলে এখনও সুযোগ আছে। দলের যেসব আসনে এখনও মনোনয়ন দেওয়া হয়নি, অথবা যেসব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে কিন্তু তার চেয়েও ভালো প্রার্থী পাওয়ার সম্ভাবনা আছে, সেসব ক্ষেত্রে বিবেচনা করা হবে। এছাড়া, যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ থাকে, তবে তার মনোনয়ন বাতিল করা হতে পারে। যেসব আসনে এখনও মনোনয়ন দেওয়া হয়নি, সেখানে ভালো কোনো প্রার্থী পাওয়া গেলে তাকে মনোনয়ন দেওয়া হবে।

জে.এস/

নাহিদ ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250