রবিবার, ৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

ঘুষি মেরে বিমানের আসনের সামনে থাকা যাত্রীর কাণ্ড...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানের যাত্রীদের আসনের সঙ্গে থাকা মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলেছেন যুক্তরাজ্য থেকে সিলেটে আসা এক যাত্রী। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৮ মিনিটে যুক্তরাজ্য থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের (বিজি-২০২) উড়োজাহাজে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যাত্রীর নাম মো. শওকত আলী। তিনি যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা। বাড়ি মৌলভীবাজার জেলায়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে আটক করে বিমান বাংলাদেশের কার্যালয়ে রাখা হয়। পরে তিনি মনিটর ভাঙার বিষয়টি স্বীকার করে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন।

বিমান বাংলাদেশ ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের বিজি-২০২ উড়োজাহাজটি যুক্তরাজ্য থেকে সিলেট হয়ে ঢাকায় যাওয়ার কথা। ওই উড়োজাহাজের যাত্রী ছিলেন শওকত আলী। বৃহস্পতিবার সকাল ৯টা ৩৮ মিনিটে উড়োজাহাজটি সিলেট বিমানবন্দরে অবতরণ করলে তার বিরুদ্ধে আসনের সামনে থাকা মনিটর ঘুষি মেরে ভেঙে ফেলার অভিযোগ করেন ক্রুরা।

তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে ওই যাত্রীকে বিমানবন্দরে বিমান বাংলাদেশের কার্যালয়ে আটকে রাখা হয়। এ সময় ওই যাত্রী মনিটর ভাঙার বিষয়টি স্বীকার করে ক্ষতিপূরণ দিতে রাজি হন। বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ মনিটরটির দাম ৯ হাজার ২৯ ডলার বলে জানিয়েছে, যা বাংলাদেশি টাকায় ১১ লাখ টাকার বেশি।

জে.এস/

বিমান বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250