বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের *** ১২ কেজির এলপিজির দাম বেড়ে ১৭২৮ টাকা *** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত

চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

#

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় ‘আমরা বিএনপি পরিবারের’ নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। ছবি: সংগৃহীত

রাজধানীর বাঙলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা ছয় বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় আমরা বিএনপি পরিবারের নেতা-কর্মীরা এই উপহার নিয়ে যান।

শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতা ও কসমেটিকস এবং তার নানির জন্য শাড়ি ও ঈদের উপহার হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব প্রমুখ।

কিছুদিন আগে বাঙলা কলেজের সামনে ভাসমান চায়ের দোকানে ফাতেমা তার নানিকে সহায়তা করতে এসে রাস্তা পারাপারের সময় আহত হয়। পরে সেখানে দায়িত্বরত একজন পুলিশ সার্জেন্ট শিশুটির চিকিৎসাসেবা দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250