মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

গাজা ৬১ মিলিয়ন টন ধ্বংসস্তূপে চাপা পড়েছে : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, দুই বছরের যুদ্ধের পর অবরুদ্ধ গাজা উপত্যকা এখন ৬১ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে, যেখানে তিন-চতুর্থাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) পরিচালিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, গাজার মোট ধ্বংসস্তূপের প্রায় দুই-তৃতীয়াংশই যুদ্ধের প্রথম পাঁচ মাসে সৃষ্টি হয়েছিল। চলমান যুদ্ধবিরতির আগের কয়েক মাসে ভবন ধ্বংসের হার আরো বেড়ে যায়।

২০২৫ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে শুধু দক্ষিণাঞ্চলের রাফাহ ও খান ইউনিস এলাকার মধ্যবর্তী অংশে প্রায় ৮ মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে।

ইউএনইপির প্রাথমিক বিশ্লেষণে আরো উল্লেখ করা হয়েছে, প্রায় ২.৯ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ‘পরিচিত শিল্প এলাকাগুলোর বিপজ্জনক বর্জ্যে’ দূষিত হতে পারে।

জাতিসংঘের স্যাটেলাইট কেন্দ্রের বিশ্লেষণ অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজার প্রায় ১ লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস করেছে, যা ২০২৩ সালের ৭ই অক্টোবর যুদ্ধ শুরুর আগে বিদ্যমান মোট স্থাপনার প্রায় ৭৮ শতাংশ।

জে.এস/

গাজা উপত্যকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250