সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

ক্ষয়ক্ষতি এড়াতে ১২ ঘণ্টা বন্ধ থাকবে বঙ্গবন্ধু টানেল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতি এড়াতে ১২ ঘণ্টার জন্য চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল বন্ধ করার কথা থাকলেও দেড় ঘণ্টা আগেই বন্ধ করে দেওয়া হয়েছে টানেল।

রোববার (২৬শে মে) বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু টানেল বন্ধ করে দেওয়া হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টানেলের সিকিউরিটি ইনচার্জ মো. সাজ্জাদ।

তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টায় টানেল বন্ধ করার কথা থাকলেও ঊর্ধ্বতনদের নির্দেশে বিকেল সাড়ে ৪টায় টানেল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টানেল খুলবে না।’

জানা যায়, আপাতত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টানেল বন্ধ রাখতে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এ জন্য বিকেল সাড়ে ৪টায় টানেলের উভয়প্রান্তের ৪টি ফ্লাড গেইট বন্ধ করে দেয় টানেল কর্তৃপক্ষ।

ওআ/


বঙ্গবন্ধু টানেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250