মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

এবার ২৮ বছরের রাশমিকার সঙ্গে জুটি বেঁধেছেন সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ২৪শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাবে সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘সিকান্দার’। এ সিনেমায় ২৮ বছরের রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন ৫৯ বছর বয়সী সালমান খান। সিনেমা মুক্তির আগেই চর্চায় তাদের রসায়ন। গতকাল রোববার (২৩শে মার্চ) মুম্বাইয়ে সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন ‘সিকান্দার’ এর শিল্পী ও কলাকুশলীরা। সেখানে রাশমিকার সঙ্গে ৩১ বছর বয়সের ব্যবধান নিয়ে কথা বলেন সালমান। খবর হিন্দুস্তান টাইমসের।

গতকাল (২৩শে মার্চ) মুম্বাইয়ে ‘সিকান্দার’ এর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে রাশমিকা ও সিনেমার অন্যান্য কলাকুশলীর সঙ্গে হাজির ছিলেন সালমান। এসেছিলেন তার বাবা সেলিম খানও।

মঞ্চে কথোপকথনের সময় অল্পবয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করা নিয়ে ট্রলের প্রসঙ্গ টেনে আনেন সালমান খান নিজেই। তিনি বলেন, ‘লোকজন আমার আর নায়িকার মধ্যে ৩১ বছরের বয়সের ব্যবধান নিয়ে কথা বলতে ব্যস্ত। তবে নায়িকার যদি কোনো সমস্যা না থাকে, তার বাবারও যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আপনাদের কোথায় সমস্যা ভাই? যখন ওর বিয়ে হবে এবং ওর মেয়ে হবে, তখন আমি ওদের সঙ্গেও কাজ করব। মায়ের অনুমতি তো পেয়েই যাব।’

সালমান যখন মজা করে কথাগুলো বলছিলেন, তখন লজ্জায় মুখ লুকাতে দেখা যায় রাশমিকাকে। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।

আরএইচ/এইচ.এস

সালমান-রাশমিকা জুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250