সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

বিদায় ঘোষণার পর দেশের মঞ্চে তাহসান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সংগীতজীবনের ২৫ বছরে এসে বিদায়ের ঘোষণা দিয়েছেন তাহসান। গত ২০শে সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে তাহসান জানান, মিউজিক ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন তিনি। তাহসানের হঠাৎ এমন ঘোষণায় ব্যাপক হইচই পড়ে যায়। এই সংগীতশিল্পী ও অভিনেতা জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সফরটি ছিল তার জীবনের শেষ কনসার্ট ট্যুর। ঢাকায় দু-একটা ইভেন্ট আগে থেকেই কমিটমেন্ট করা আছে। সেগুলো শেষ করেই সংগীতজীবনের ইতি টানবেন।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন তাহসান। প্রতিশ্রুতি অনুযায়ী এবার দেশের কনসার্টগুলোতে পারফর্ম করবেন। ৫ই অক্টোবর ভিভোর নতুন মডেলের মোবাইল ফোন লঞ্চিং উপলক্ষে রাজধানীর আইসিসিবিতে আয়োজিত অনুষ্ঠানে গান শোনান তাহসান। ভিভোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন তাহসান। তাই অনুষ্ঠানটিতে তার উপস্থিতি একরকম প্রত্যাশিতই ছিল। ‘প্রেম তুমি’ দিয়ে কনসার্ট শুরু করেন তাহসান, শেষ করেন ‘আলো’ গান দিয়ে।

গান শেষ হওয়ার পর কৌতূহলী দর্শকদের অনুরোধে অনুষ্ঠানের সঞ্চালক তাহসানের কাছে জানতে চান, কেন তিনি গান ছেড়ে দেওয়ার এই কঠিন সিদ্ধান্ত নিলেন? স্মিত হেসে তাহসান বলেন, ‘অনেক বছর আগে এক ভাই আমাকে বলেছিলেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে শিল্পীদের সময়কাল খুব কম। কেন তুমি ঝুঁকি নিচ্ছ? আমি তখন লিভার ব্রাদার্সের চাকরি ছেড়ে প্রথম অ্যালবামের কাজ ধরেছি। তার কথাকে আমি অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলাম। আর্টিস্টের মেয়াদকাল কম হতে পারে, কিন্তু তার তৈরি করা আর্টের মেয়াদ তার বিদায়ের পরও থাকতে পারে।’

তাহসান আরও বলেন, ‘আমার মনে হয়েছে, আমি ততটুকু সময়ই কাজ করব, যতক্ষণ মানুষের ভালোবাসার শিখরে থাকব, মানুষের সেই ভালোবাসাটা পাব। কারণ আমি দেখেছি যে অন্য ক্যারিয়ারে রিটায়ারমেন্ট আসে। কিন্তু এই ক্যারিয়ারে যেটা হয়, একটা সময় মানুষ ভুলে যায়। তাই ভুলে যাওয়ার ক্ষতটার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নেওয়াই বেটার।’

জে.এস/

সংগীতশিল্পী তাহসান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250