সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

‘ রাতের আঁধারে ইমরানের ম্যান্ডেট চুরি করা হয়েছ ‘

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ম্যান্ডেট ‘রাতের আঁধারে চুরি’ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

বুধবার (১৪ই ফেব্রুয়ারি) পিটিআই এর কেন্দ্রীয় তথ্য সচিব রওফ হাসান এমন দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে তিনি জোর দিয়ে বলেছেন, জনগণের পছন্দকে গুরুত্ব না দিয়ে পাকিস্তানকে আরো অস্থিতিশীলতার পথে নিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে এক্সে করা ওই পোস্টে রওফ হাসান বলেছেন, পাকিস্তানকে এই সংকটময় পরিস্থিতি থেকে বের করে আনার স্বপ্ন ও ক্ষমতা দুটোই ইমরান খানের রয়েছে। তিনিই সেই ব্যক্তি যিনি জনগণের অপ্রতিরোধ্য বিশ্বাস ও আস্থার প্রতিদান দিয়েছেন। তবে রাতের অন্ধকারে তার ম্যান্ডেট চুরি করা হয়েছে।

আরো পড়ুন: ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম ‘একদিনের নির্বাচন’ চলছে

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি দেশটির ‘গণতান্ত্রিক রীতিনীতি ও আদর্শের একেবারে মূলে আঘাত করছে।’ পাশাপাশি এটি ‘জাতীয় স্বার্থ এবং এর জনগণের কল্যাণের প্রতি অনীহার’ প্রকাশ।

পিএমএল-এন-এর নেতৃত্বে একটি সম্ভাব্য জোট সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ প্রত্যাখ্যান করেছে এমন একগুচ্ছ অপরাধীকে নিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত দেশটির গুরুতর চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার চিত্রকেই আরো গভীরভাবে প্রতিফলিত করছে।’

সম্ভাব্য এ জোটটিকে ‘অন্ধকারের বাহিনী’ হিসেবে উল্লেখ করে তাদেরকে থামানোর আহ্বান জানিয়েছেন রওফ হাসান। তিনি বলেছেন, ‘জনগণ যাদের নেতা হিসেবে বেছে নিয়েছে তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

সূত্র: ডন 

এইচআ  

পিটিআই পাকিস্তানের নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250