সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত শিল্পকলার সব অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৯ পূর্বাহ্ন, ২০শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘গন্ধসূত্র’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়। নাট্যদল ‘অবলোকন’ নাটকটি মঞ্চে আনে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এই নাটকটির দ্বিতীয় প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু শিল্পকলা একাডেমি থেকে প্রদর্শনীর জন্য মিলনায়তন বরাদ্দ স্থগিত করায় আর প্রদর্শনী করা হয়নি। 

জানতে চাইলে ‘গন্ধসূত্র’ নাটকের নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, ‘দেশের অরাজক পরিস্থিতির কারণে আজকে শিল্পকলা একাডেমি বন্ধ রাখা হয়েছে। এ জন্য আমাদের প্রদর্শনী বাতিল করতে হয়েছে।’

শুক্রবার সকালে অবলোকনের ফেইসবুক পেইজে বলা হয়েছে, ‘অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, দেশের অরাজক পরিস্থিতিতে ১৯শে ডিসেম্বর শুক্রবার ‘গন্ধসুত্র’ নাটকের আজকের প্রদর্শনী বন্ধ রাখতে বাধ্য হচ্ছি। যারা অগ্রিম টিকিট নিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’ 

শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী বলেন, ‘অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।’

জে.এস/

শিল্পকলা একাডেমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250