সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা নেই: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (১লা সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন।

শেষ পর্যন্ত রাজনৈতিক মতপার্থক্য থাকলে সময়মতো নির্বাচন সম্ভব হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে অবস্থান, সেটা আমরা বারবার বলেছি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের যত রাষ্ট্রীয় কর্মকাণ্ড আছে, এই লক্ষ্যকে সামনে রেখেই অগ্রসর হচ্ছে। এখানে পেছানোর কোনো সুযোগ নেই।’

দেশে জরুরি অবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো কি তাহলে কিছু হচ্ছে না, এমন প্রশ্নে আসিফ নজরুল বলেন, ‘আমি এ ধরনের কোনো সম্ভাবনার ব্যাপারে অবগত নই।’

সেনাপ্রধান, প্রধান বিচারপতি ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাধারণ মানুষের মধ্যে গুঞ্জন, দেশে কী হচ্ছে—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন, ‘সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। আমি দু-একটি পত্রিকায় দেখেছি। ‌অনলাইনে এটি নিয়ে নানান গুজব-গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব-গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। এটি হচ্ছে আমার বক্তব্য।'

এটা কি তাহলে গুজব? এ বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তো অবশ্যই গুজব। আমি তো এখন পর্যন্ত কিছু জানি না। সেনাপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মাঝে মাঝে দেখা করেন। রাষ্ট্রপতির সঙ্গেও আগে দেখা করেছেন। এতে বিচলিত হওয়ার মতো কিছু নেই।’

জে.এস/

আইন উপদেষ্টা আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250