সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

সাবেক স্বামীকে নিয়ে যা বললেন পরীমনি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রায় তিন বছর আগে শরীফুল রাজের সঙ্গে সংসারের বিচ্ছেদ টানেন চিত্রনায়িকা পরীমনি। এর পর থেকেই তাদের সম্পর্ক ভাঙনের কারণ নিয়ে সামাজিক মাধ্যম থেকে নানা মহলে গুঞ্জন শুরু হয়। বিভিন্ন সময়ে প্রশ্ন আসতে থাকে, বিচ্ছেদের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কিনা- তা নিয়ে। এবার এ প্রসঙ্গে পরীমনি নিজেই মুখ খুললেন। 

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন ও রাজের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে খোলামেলা কথা বলেন এই ঢালিউড কুইন। 

ডিভোর্স নিয়ে পরীমনি বলেন, ‘তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে-আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা।’ 

অভিনেত্রী আরও বলেন, ‘আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।’ 

এর আগে রাজ-পরীমনি দুজনেই তাদের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন। ২০২১ সালের ১৭ই অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে হয় দুজনের। ২০২২ সালের ১০ই আগস্ট তাদের পুত্রসন্তান জন্ম নেয়। পরে বিভিন্ন সময়ে দুজনের মনোমালিন্য হলেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ২০২৩ সালের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে তারা আলাদা হয়ে যান।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে পাশ কাটিয়ে বর্তমানে দুজনেই সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 

জে.এস/ 

পরীমনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250