শনিবার, ৪ঠা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে মাঠে নামতে হবে: নাহিদ *** এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ, যা বলছেন আবহাওয়াবিদরা *** আলোচনা-সমালোচনায় মাহবুব মোর্শেদের অনিয়ম ও দুর্নীতি *** দেশে কাশি আর জাপানে হাসি, মেটিকুলাস নকশার রূপ: মুজতবা দানিশ *** বৈশ্বিক সংকটের ছায়ায় রাজপথের রাজনীতি, সংকট বাড়ার শঙ্কা *** উৎপাদন থাকলেও কেন পেট্রোল-অকটেন সংকট? *** সাংবাদিক তানবিরুল মিরাজকে হয়রানি বন্ধের আহ্বান সিপিজের *** শক্তিশালী সরকারকে হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব: শহিদুল আলম *** শহিদুল আলমের গতিবিধি নিয়ে প্রশাসনের সন্দেহ *** গাড়ির জ্বালানি ৩০ শতাংশ কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

শ্রাবণ মাসে যে সবজি চাষ করবেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ২৫শে জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঋতু বৈচিত্র্যের কারণে এ দেশের মাটিতে ফলে নানা রকম শাক-সবজি। তাই কৃষকেরা ঋতুভিত্তিক চাষাবাদ করেন।

এখন চলছে শ্রাবণ মাস। বর্ষাকালের দ্বিতীয় ও শেষ মাস। শ্রাবণ মাসে (মধ্য জুলাই-মধ্য আগস্ট) আগাম রবি সবজি যেমন- বাঁধাকপি, ফুলকপি, লাউ, টমেটো, বেগুনের বীজতলা তৈরি ও বীজ বপন শুরু করা যেতে পারে।

এ ছাড়া শ্রাবণ মাসে মুলা, পালংশাক, নটেশাক, ঢ্যাঁড়শ ও পুঁইশাক চাষ করা যায়। এমনকি শিমের বীজবপন ও লালশাকের বীজবপন করা যাবে।

আরো পড়ুন: পেয়ারা গাছ রোপণ পদ্ধতি

জমি ছাড়াও ছাদ বাগানে ড্রাম বা টবে বা বেডে ভালোভাবে মাটি তৈরি করে সরাসরি বীজ বপন করে বিভিন্ন শাক চাষ করতে পারেন। প্যাকেটে, ছোট টবে অথবা সিডলিং ট্রেতে লালশাক, পালংশাক, পুঁইশাকের চারা তৈরি করে নিতে পারেন।

পাশাপাশি পরিচর্যাও করতে হয়। সে ক্ষেত্রে খরিফ-২ এর সবজি উঠানো ও পোকামাকড় দমন করতে হবে। রোপণ করা চারার পরিচর্যা, খুঁটি দেওয়া, খাঁচি বা বেড়া দেওয়া জরুরি।

বেশি ঘন করে চারা লাগালে তা আলো, বাতাস, পানি ও মাটির পুষ্টি গ্রহণের প্রতিযোগিতা সৃষ্টি হয়। তাই প্রত্যেকটি চারা সমপরিমাণ নির্দিষ্ট দূরত্বে লাগাতে হবে।

এসি/ আই.কে.জে/

শ্রাবণ মাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250