সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

বিয়ের আসর থেকে পালিয়েছিলেন তৌকীর-বিপাশা!

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫২ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নব্বই দশকের টেলিভিশন পর্দার অন্যতম জনপ্রিয় জুটি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত বাস্তব জীবনেও সুখী দাম্পত্যের উদাহরণ। এখন আর আগের মতো নিয়মিত শোবিজে দেখা না গেলেও এই তারকা জুটিকে ঘিরে ভক্তদের আগ্রহ আজও অটুট।

১৯৯৯ সালের ২৩শে জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ অতিথি হয়ে এসে তাদের বিয়ের দিনের এক মজার ও স্মরণীয় ঘটনার কথা শেয়ার করেন তৌকীর।

সেদিনের স্মৃতি রোমন্থন করে এই নির্মাতা-অভিনেতা জানান, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল উপস্থিত মানুষের ঢল। অতিরিক্ত ভিড় সামলাতে না পেরে এক পর্যায়ে বর-কনেকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে তাদের বিয়ের আসর থেকেই ‘পালিয়ে’ যেতে হয়েছিল।

তৌকীর আহমেদ বলেন, ‘আমাদের তো এক পর্যায়ে বিয়ের আসর থেকে পালিয়ে যেতে হয়েছিল। এত মানুষ এসেছিল—সবাই খুব ভদ্রভাবেই ছিল। কিন্তু জনতার চাপ সামলানো যাচ্ছিল না। তাই সিদ্ধান্ত নেওয়া হয় বর ও কনেকে অনুষ্ঠানের জায়গা থেকে সরিয়ে নেওয়ার। পেছনের দরজা দিয়ে বের করে আমাদের বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।'

তৌকীর-বিপাশার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ মিলনায়তনে। বর ও কনের দুই পরিবার মিলিয়ে প্রায় চার হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের দিন উপস্থিত হয় ছয় থেকে সাত হাজার মানুষ। আর এতেই তৈরি হয় বিশৃঙ্খলা।

এই প্রসঙ্গে তৌকীর আরো বলেন, ‘আসলে কেউ খেতে যাননি। সবাই শুধু একনজর দেখতে বা ভালোবেসে এসেছিলেন। আফজাল হোসেন ভাইসহ অনেকেই পরে বনানীর একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছেন। এমন অনেক মজার স্মৃতি আছে, যেগুলো আজও ভাবলে হাসি পায়।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই দেশের শোবিজে অনিয়মিত এই তারকা দম্পতি। ছেলে-মেয়েকে নিয়ে তারা কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সর্বশেষ ২০২১ সালে তৌকির আহমেদের পরিচালনায় ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। অন্যদিকে, বিপাশা হায়াত বর্তমানে আন্তর্জাতিক শিল্পকর্মের সংগঠন ‘দ্য আর্ট ডোম’–এর সঙ্গে যুক্ত থেকে সৃজনশীল কাজ চালিয়ে যাচ্ছেন।

জে.এস/

বিপাশা হায়াত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250