শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ডিবি অফিসে ১০ দিন ধরে নির্যাতন করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (২৩শে সেপ্টেম্বর) এই অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী নিজেই।

একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যতগুলো গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে।

এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে।

ওআ/কেবি


শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250