মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

আবারও সালমানকে হত্যার হুমকি, পুলিশের জালে যুবক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৬ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক সপ্তাহের মধ্যে দুইবার হুমকি পেলেন বলিউড অভিনেতা সালমান খান। প্রতিবার নতুন নতুন দাবি করে ভাইজানকে হত্যার হুমকি আসছে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায়  বিষ্ণোইদের আরাধ্য হরিণ খুন করাতেই সালমান এই হুমকি পাচ্ছেন।

সোমবার (৪ঠা নভেম্বর) রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটসঅ্যাপে এ হুমকির বার্তা এসেছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে। তবে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৫ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়া ৩৫ বছরের এক যুবককে।

ফোনে যে হুমকি এসেছে তাতে বলা হয়, ‘লরেন্সের ভাই বলছি, সালমান খানকে যদি বাঁচতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তা হলে ৫ কোটি টাকা দিতে হবে। দুটির কোনটিই যদি না করেন, তবে সালমানকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনো নজর রাখছে’। কিন্তু পরে জানা গেছে, এই ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল নন। ওই যুবকের নাম বিক্রম। তিনি কর্নাটকের বাসিন্দা। তার পেশা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য মুম্বাই নিয়ে আসা হচ্ছে বিক্রমকে।

আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ডের সদস্য হলেন সুচরিতা-নাঈম

তবে ৫ কোটি টাকা চেয়ে এ প্রথম নয়, হুমকির বার্তা আগেও এসেছে। গত ১৮ই অক্টোবর মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। বলা হয়, সালমান খানকে দ্রুত ৫ কোটি টাকা দিতে হবে। না হলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তার। এরপরই তৎপর হয় মুম্বাই পুলিশ। তদন্তে নেমে পুলিশ জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশের অভিযোগে জানা গেছে, বিষ্ণোইয়ের নাম করে সে-ও সালমানকে হুমকি দিয়েছিল! এই একই কায়দায় হুমকি পাঠিয়েছে কর্নাটকের বিক্রমও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হুমকিবার্তা আসছে সালমানের কাছে। কিন্তু এতে ভয় না পেয়ে সালমান তার কাজ চালিয়ে যাচ্ছেন।

এসি/ আই.কে.জে/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250