শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের

এই গরমে মেকআপ টিকিয়ে রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

সামনেই ঈদ, তারপর পহেলা বৈশাখ। উৎসবের এ দিনগুলোতে সবাই পোশাকের পাশাপাশি মেকআপও করতে পছন্দ করেন। এমনিতে গরমে চড়া মেকআপ করা ঠিক নয়। তবে এই গরমে হালকা মেকআপও টিকিয়ে রাখা বেশ কঠিন। যে পরিমাণ ঘাম হচ্ছে, তাতে মেকআপ ধুয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকেই। সেক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলুন-

১. মেকআপ করার আগে ভালো করে ত্বক পরিষ্কার করে নিন। ত্বকের রোমকূপে যেন ময়লা জমে না থাকে সেজন্য মুখ পরিষ্কার করে বরফ ঘষে নিন। হালকা করে মুখ মুছে তার পর মেকআপ করুন।

আরো পড়ুন : কেমন হবে ঈদের মেকআপ

২. চোখের মেকআপের ক্ষেত্রে ওয়াটার প্রুফ আইলাইনার ব্যবহার করুন। গরমে সবচেয়ে তাড়াতাড়ি গলে চোখের মেকআপ। তাই চোখের সৌন্দর্য বজায় রাখতে এই ধরনের আইলাইনার চোখে লাগান।

৩. আইশ্যাডোর ক্ষেত্রেও এই একই নিয়ম মেনে চলুন। আইশ্যাডো ঘেঁটে গেলে তা দেখতে ভালো লাগবে না। তাই বেশি ঝুঁকি না নিয়ে বরং এমন একটি আইশ্যাডো বাছুন, যাতে তা দীর্ঘ ক্ষণ চোখের পাতাতেই থাকে।

৪. ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ব্রা‌উন সুগার দিয়ে ঠোঁটের মরা চামড়া তুলে ফেলুন। তার পর ঠোঁটে হালকা ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এ বার লিপলাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। গরমে ম্যাট লিপস্টিক ব্যবহার করাই ভালো। তাহলে ঘেমে গেলেও মুছে যাওয়ার ভয় থাকে না।

এস/ আই.কে.জে/


টিপস মেকআপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250