শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সবজি-পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি, আটক ৫১

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাকে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ৫১ জন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৪ঠা ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরো পড়ুন: ভারত থেকে আসছে ৫০ হাজার টন আলু

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আল আমিন জানান, সড়কে সবজি ও অন্যান্য পণ্যবাহী ট্রাক হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় ৩৯ চাঁদাবাজকে ঢাকার বিভিন্ন স্থান থেকে আটক করেছে র‌্যাব-৩। এ সময় চাঁদাবাজির প্রায় এক লাখ টাকা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

এদিকে গাবতলী, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় র‌্যাব-২ এর অভিযানে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে ১২ জনকে আটক করা হয়েছে। এ সময় চাঁদাবাজির প্রায় ১৯ হাজার টাকা ও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

এইচআ/এসি  

রাজধানী র‌্যাব আটক চাঁদাবাজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250